২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জড়িত রাজউক কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না সরকার

২২ তলা র‌্যাংগস ভবন নির্মানে 'অবৈধ' অনুমোদনের সঙ্গে জড়িত রাজউকের কর্মকর্তাদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নেবে না বর্তমান তত্ত্বাবধায়ক সরকার। এ তথ্য জানালেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ব্যারিষ্টার মইনুল হোসেন। নিয়ম ভেঙে র‌্যাংগস ভবন নির্মানের অনুমোদনের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হবে কিনা প্রশ্ন করা হলে ব্যারিষ্টার মইনুল বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, " যে কাজ না করলেই নয় এমন কাজই বর্তমান সরকার করবে। আগে ভবনটি ভাঙা হোক। তারপর দেখা যাবে। তবে এখনই জড়িতদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2007, 02:11 AM

Updated : 26 Aug 2022, 08:23 PM

ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ২২ তলা র‌্যাংগস ভবন নির্মানে 'অবৈধ' অনুমোদনের সঙ্গে জড়িত রাজউকের কর্মকর্তাদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নেবে না বর্তমান তত্ত্বাবধায়ক সরকার। এ তথ্য জানালেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ব্যারিষ্টার মইনুল হোসেন। নিয়ম ভেঙে র‌্যাংগস ভবন নির্মানের অনুমোদনের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হবে কিনা প্রশ্ন করা হলে ব্যারিষ্টার মইনুল বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, " যে কাজ না করলেই নয় এমন কাজই বর্তমান সরকার করবে। আগে ভবনটি ভাঙা হোক। তারপর দেখা যাবে। তবে এখনই জড়িতদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।" উপদেষ্টা আরো বলেন, " আদালতের রায়ের মাধ্যমে পাওয়ার অফ মানির অপব্যবহার বন্ধ হলো।" এদিকে রাজউক এর একটি সূত্র অভিযোগ করে জানায় , তেজগাঁও বিমানবন্দরের নৈকট্যের কারণে ভবনটি বিমান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও র‌্যাংগস কর্তৃপক্ষ রাজউকের সংশ্লিষ্টদের 'ম্যানেজ' করে ভবনের নকশার অনুমোদন করিয়ে নেয়। ওই সময় র‌্যাংগস কর্তৃপক্ষের ওপর তৎকালীন বিএনপি সরকারের সংশ্লিষ্ট নীতিনির্ধারকের আশীর্বাদ ছিল বলেও অভিযোগ করে এ সূত্র। প্রসঙ্গত, ১৯৯৩ সালের ১৮ ফেব্র"য়ারি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ র‌্যাংগস গ্র"পকে বিজয় সরণিতে ২২ তলা একটি ভবন নির্মাণের অনুমোদন দিয়েছিল। এর কয়েক বছর পর ১৯৯৯ সালের ২৪ জুন রাজউক এ অনুমোদন বাতিল করে দেয়। অনুমোদন বাতিলের বৈধতা নিয়ে '৯৯ সালেই র‌্যাংগস হাইকোর্টে রিট আবেদন দায়ের করে। ২০০০ সালের ২ মে এ রিটের রায়ে হাইকোর্ট র‌্যাংগস ভবনের অনুমোদন বাতিলের রাজউকের আদেশ অবৈধ ঘোষণা করে। এরপর সরকার হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে আপিল করলে ২০০৫ সালের ৫ ডিসেম্বর আপিলটি শুনানির জন্য গ্রহণ (লিভ মঞ্জুর) করে। বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্ট র‌্যাংগস ভবনের ৬ তলার ওপরের অংশকে অবৈধ ঘোষণা করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ ইএইচবি/এএইচডি/এসকে ০৭৫৭ ঘ.