২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানি বাড়ছেই, প্রধান উপদেষ্টার কার্যালয়ে মনিটরিং সেল খোলার সিদ্ধান্ত

দেশের প্রধান নদ-নদীগুলোতে পানি বেড়েই চলেছে। সার্বিক বন্যা পরিস্থিতি সমন্বয় করতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মনিটরিং সেল খোলার সিদ্ধান্ত হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, শনিবার সকাল ৬টা পর্যন্ত ১২টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছিল। ধরলা নদীতে পানি বাড়তে থাকায় কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। উপদ্রুত এলাকায় ত্রাণ কার্যক্রমে সহায়তায় সেনাবাহিনী কাজ করছে। পানির তোড়ে ভেঙে পড়ার আশঙ্কায় নীলফামারীতে তিস্তা বাঁধে লাল পতাকা টাঙিয়ে দিয়ে সবাইকে ওই এলাকা ছাড়তে বলা হয়েছে। (আরও তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2007, 03:44 PM

Updated : 26 Aug 2022, 08:21 PM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান নদ-নদীগুলোতে পানি বেড়েই চলেছে। সার্বিক বন্যা পরিস্থিতি সমন্বয় করতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মনিটরিং সেল খোলার সিদ্ধান্ত হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, শনিবার সকাল ৬টা পর্যন্ত ১২টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছিল। ধরলা নদীতে পানি বাড়তে থাকায় কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। উপদ্রুত এলাকায় ত্রাণ কার্যক্রমে সহায়তায় সেনাবাহিনী কাজ করছে। পানির তোড়ে ভেঙে পড়ার আশঙ্কায় নীলফামারীতে তিস্তা বাঁধে লাল পতাকা টাঙিয়ে দিয়ে সবাইকে ওই এলাকা ছাড়তে বলা হয়েছে। বিপদসীমার ২৫৮ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে নেত্রকোনার সোমেশ্বরী নদীর পানি। রাজধানীর আশপাশের এলাকার নদীগুলোতেও পানি প্রবাহ বাড়ছে। অবস্থার অবনতি হয়েছে সুনামগঞ্জ ও সিলেট এলাকায়ও। সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে পানি কমছে চট্টগ্রামের পাহাড়ি এলাকার নদীগুলোয়। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, ব্রহ্মপুত্র ও গঙ্গা অববাহিকার সব নদীর পানিই বেড়েছে। রংপুরের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। কুড়িগ্রামে ধরলা নদীর পানি বেড়ে বিপদসীমার ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাহাদুরাবাদ, সিরাজগঞ্জ ও আরিচা পয়েন্টে যমুনা নদীর পানিও বেড়ে যথাক্রমে বিপদসীমার ৪৩, ৮৫ ও ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। আগামী ২৪ ঘণ্টায় যমুনার পানি আরও বাড়বে বলে বন্যা পূর্বাভাস কেন্দ্র জানায়। ফলে কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া ও জামালপুরের আরও এলাকা প্ল