ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পৌরসভায় বসবাসরত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারগুলোকে এক হাজার বর্গফুট পর্যন্ত বাড়ির জন্য গৃহকর (হোল্ডিং ট্যাক্স) দিতে হবে না।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়, সরকার তাদের এক হাজার বর্গফুট পর্যন্ত বাড়ির গৃহকর মওকুফের সিদ্ধান্ত নিয়েছে।
চিঠির মাধ্যমে এ সংক্রান্ত আদেশ সংশ্লিষ্টদের জানানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএ/এসএনডি/১৮০৫ ঘ.
bdnews24