২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে ইউপি চেয়ারম্যান কারাগারে

দুস্থদের জন্য বরাদ্দ আটা আত্মসাতের মামলায় কালিয়া উপজেলার বাঐসোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ হেল কাফিকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার জেলা জজ এমএ মজিদের আদালতে হাজিরা দিতে এলে বিচারক তাকে কারাগারের পাঠানোর নির্দেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2007, 12:19 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

নড়াইল, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দুস্থদের জন্য বরাদ্দ আটা আত্মসাতের মামলায় কালিয়া উপজেলার বাঐসোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ হেল কাফিকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার জেলা জজ এমএ মজিদের আদালতে হাজিরা দিতে এলে বিচারক তাকে কারাগারের পাঠানোর নির্দেশ দেন। মামলার বিবরণে জানা যায়, চেয়ারম্যান কাফি গত চার বছর ধরে ৩৩ জনের নামে ভিজিডির আটা আত্মসাত করে আসছিলেন বলে স্থানীয় ইউপি সদস্যরা যৌথবাহিনীকে জানায়। গত ৩০ জানুয়ারি অভিযান চালিয়ে চেয়ারম্যানের আত্মীয় বাঐসোনা বাজারের ওলিয়ার মুন্সি, ইকবাল মুন্সি ও হামিম ডাক্তারের ঘর থেকে ৩০ বস্তা আটা উদ্ধার করে যৌথবাহিনী। এ ঘটনায় দায়ের করা মামলায় হাজিরা দিতে বুধবার আদালতে আসেন চেয়ারম্যান কাফি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৮১৮ ঘ.