২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে জেএমবি সদস্য গ্রেপ্তার

জেলার চিলাহাটি থেকে জেএমবি সদস্য সাইফুর রহমানকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃপক্ষ সোমবার দুপুরে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2007, 02:10 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

নীলফামারী, জুলাই ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলার চিলাহাটি থেকে জেএমবি সদস্য সাইফুর রহমানকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃপক্ষ সোমবার দুপুরে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। পুলিশ জানায়, ডোমার উপজেলার চিলাহাটি পাটওয়ারীপাড়া এলাকার সাইফুর রহমান জঙ্গি সংগঠন জেএমবির সদস্য। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ থানায় মামলা রয়েছে। ওই মামলায় প্রায় এক বছর আগে আদালত থেকে জামিন নিয়ে কারাগার থেকে বেরিয়ে এসে সে গা ঢাকা দেয়। গোপন সংবাদের ভিত্তিতে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই দুলাল ইসলাম তাকে পাটওয়ারীপাড়ার বাড়ি থেকে গ্রেপ্তার করেন। নীলফামারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, সাইফুর রহমানকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসএনডি/২০০৭ ঘ.