২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে সহোদর দুই শিশুর লাশ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ীতে শাওন (১১) ও সুমন (১০) নামে দুই সহোদরের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। তবে পানিতে ডুবে তারা মারা গেছে কিনা তা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2007, 02:29 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর যাত্রাবাড়ীতে শাওন (১১) ও সুমন (১০) নামে দুই সহোদরের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। তবে পানিতে ডুবে তারা মারা গেছে কিনা তা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। শাওন ও সুমন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণীর ছাত্র। শুক্রবার সকালে যাত্রাবাড়ী থানা পুলিশ মানিকনগর আউটফল পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে। তারা যাত্রাবাড়ী এলাকার গোলাপনগরের ব্যবসায়ী তোফাজ্জেল হোসেনের ছেলে। যাত্রাবাড়ী থানার কর্তব্যরত কর্মকর্তা মো. আব্দুল আজিজ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শাওন ও সুমন বৃহস্পতিবার দুপুরে দাদীকে মানিকনগর দিয়ে আসার জন্য বাসা থেকে বের হয়। পরে তারা আর বাসায় ফিরে আসেনি। ভোরে মানিকনগর আউটফল পুকুরে দুটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ সকাল ৭টার দিকে লাশ উদ্ধার করে। দুজনের পরনে এ সময় কোনো কাপড় ছিল না এবং তাদের মুখে রক্তের দাগ ছিল। যাত্রাবাড়ী থানার উপ--পরিদর্শক শরিফুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শিশু দুটির পরিবারের সদস্যদের অনুরোধে এবং স্থানীয় ওয়ার্ড কমিশনারের সম্মতিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএনডি/২০১৪ ঘ.