২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার বিএনপি নেতা জহির রিমান্ডে

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং নগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম জহিরকে ছয় দিন রিমান্ডে পাঠিয়েছে আদালত। সোমবার বিকালে নগরীর ট্যাংক রোডের বাড়ি থেকে যৌথবাহিনী জহিরকে গ্রেপ্তার করে। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2007, 12:42 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

খুলনা, জুলাই ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং নগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম জহিরকে ছয় দিন রিমান্ডে পাঠিয়েছে আদালত। সোমবার বিকালে নগরীর ট্যাংক রোডের বাড়ি থেকে যৌথবাহিনী জহিরকে গ্রেপ্তার করে। পরে তাকে থানায় সোপর্দ করা হয়। জরুরি ক্ষমতা বিধিমালায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন রিমান্ডের আবেদন জানিয়ে মঙ্গলবার জহিরকে খুলনা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। রিমান্ড আবেদনে সদর থানার উপপরিদর্শক শেখ মাসুদুর রহমান বলেন, অবৈধ অস্ত্রধারী ও চাঁদাবাজ জহির নিষিদ্ধ ঘোষিত গোপন দলের সদস্য এবং বিগত বিএনপি সরকারের আমলে রাজনৈতিক ছত্রছায়ায় থেকে চাঁদাবাজি ও টেন্ডারবাজি চালাতো। এছাড়া একাধিক হত্যাকাণ্ডের সঙ্গেও সে জড়িত ছিল। রিমান্ড আবেদনে আরও বলা হয়, জহির ও তার দলবল বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ও যৌথবাহিনী সম্পর্কে অপপ্রচার চালিয়ে জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করছে। তাই এ সংক্রান্ত এবং অবৈধ অস্ত্র উদ্ধার তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক মো. আতিকুল হক জহিরকে ছয় দিন রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩৯ ঘ.