২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডা. ইকবাল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

প্রায় সাড়ে ১১ কোটি টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগে সাবেক সাংসদ ও আওয়ামী লীগ নেতা ডা. এইচবিএম ইকবালের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের সহকারি পরিচালক মো. ইব্রাহীম বাদি হয়ে বুধবার বিকেলে রাজধানীর গুলশান থানায় এ মামলা দায়ের করেন। ইকবালের স্ত্রী মমতাজ বেগমকেও মামলায় আসামি করা হয়েছে। গুলশান থানার কর্তব্যরত কর্মকর্তা মো. জসিমউদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার এজাহারে ইকবাল ও তার স্ত্রীর বিরুদ্ধে ১১ কোটি ৪৩ লাখ ৮২ হাজার ১৪২ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2007, 01:05 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- প্রায় সাড়ে ১১ কোটি টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগে সাবেক সাংসদ ও আওয়ামী লীগ নেতা ডা. এইচবিএম ইকবালের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের সহকারি পরিচালক মো. ইব্রাহীম বাদি হয়ে বুধবার বিকেলে রাজধানীর গুলশান থানায় এ মামলা দায়ের করেন। ইকবালের স্ত্রী মমতাজ বেগমকেও মামলায় আসামি করা হয়েছে। গুলশান থানার কর্তব্যরত কর্মকর্তা মো. জসিমউদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার এজাহারে ইকবাল ও তার স্ত্রীর বিরুদ্ধে ১১ কোটি ৪৩ লাখ ৮২ হাজার ১৪২ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে। দুর্নীতি দমন কমিশন ডা. ইকবালসহ ৫০ জন রাজনীতিক, আমলা ও অন্যান্যদের স্থাবর--অস্থাবর সম্পদের হিসাব চেয়ে ১৮ ফেব্র"য়ারি নোটিশ জারি করে । ইকবাল নিজেকে অসুস্থ দাবি করে আদালতের অনুমতি নিয়ে তার স্ত্রীর মাধ্যমে কমিশনে সম্পদের হিসাব জমা দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমকে/এমএইচবি/১৮৫৪ ঘ.