২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলা বন্দরে সিবিএ নেতা গ্রেপ্তার

জ্বালানি তেল চুরির অভিযোগে মংলা বন্দরের এক সিবিএ নেতাসহ দুই কর্মচারীকে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে নৌ বাহিনী সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, মংলা বন্দর কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নাছির চৌধুরী ও বন্দরের গাড়িচালক মশিউর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2007, 10:32 AM

Updated : 26 Aug 2022, 08:10 PM

বাগেরহাট, জুন ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জ্বালানি তেল চুরির অভিযোগে মংলা বন্দরের এক সিবিএ নেতাসহ দুই কর্মচারীকে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে নৌ বাহিনী সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, মংলা বন্দর কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নাছির চৌধুরী ও বন্দরের গাড়িচালক মশিউর রহমান। বৃহস্পতিবার রাতে তাদের মংলা থানায় সোপর্দ করা হয়। মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসের উদ্দিন জানান, সিবিএ নেতা নাছির খুলনাস্থ মংলা বন্দর কর্তৃপক্ষের আবাসিক এলাকার জেনারেটর পরিচালনার জন্য জ্বালানি তেল আনা নেওয়ার দায়িত্বে থাকা অবস্থায় দীর্ঘদিন ধরে তেল চুরি করে বিক্রি করে আসছিলেন। গত বুধবার বেআইনিভাবে ৩১ লিটার তেল বেশি নিয়ে আসার সময় নৌবাহিনী সদস্যদের হাতে ধরা পড়েন। বন্দরের গাড়িচালক মশিউরও ওই ঘটনায় সম্পৃক্ত। নাসের উদ্দিন জানান, এ ঘটনায় নৌ--কনটিনজেন্টের ল্যান্স কর্পোরাল নূরুল আমিন বাদী হয়ে সরকারি সম্পদ তসরুফের অভিযোগে মামলা করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৬২৯ ঘ.