২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফালু আরও ৪ দিনের রিমান্ডে

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও বিএনপির সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালুকে আরও চারদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ত্রাণের টিন, কম্বল ও চাল আত্মসাতের মামলায় তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চাইলে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। ২ মার্চ তেজগাঁও শিল্পাঞ্চল থানায় র‌্যাব--২ এর উপ পরিদর্শক মো. আবদুস সালাম ফালুসহ ছয়জনকে আসামি করে এই মামলা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2007, 01:22 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও বিএনপির সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালুকে আরও চারদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ত্রাণের টিন, কম্বল ও চাল আত্মসাতের মামলায় তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চাইলে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। ২ মার্চ তেজগাঁও শিল্পাঞ্চল থানায় র‌্যাব--২ এর উপ পরিদর্শক মো. আবদুস সালাম ফালুসহ ছয়জনকে আসামি করে এই মামলা করেন। আদালত সূত্রে জানা গেছে, তিনদিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার বিকাল ৩ টায় ফালুকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক শেখ আবদুস সালাম ফের সাতদিনের রিমান্ড চান। মহানগর হাকিম জগন্নাথ দাশ খোকন শুনানি শেষে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড আবেদনে বলা হয়, অভিযুক্ত সাবেক সাংসদ ফালুর নির্বাচনী এলাকা তেজগাঁও ৩৭ নম্বর ওয়ার্ড কমিশনারের কার্যালয় থেকে এস আলম স্টিল মিলস এর ৬০০ পিস সরকারি ত্রাণের ঢেউটিন, ছয় বস্তা ত্রাণের কম্বল, ১৫ কেজি পচা চাল উদ্ধার করা হয়। কে কীভাবে এই সরকারি ত্রাণ সামগ্রী মজুত করেছিল তা বিস্তারিত জানার জন্য অভিযুক্তকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন। মামলায় ওই ওয়ার্ডের কমিশনার কার্যালয়ের কর্মচারী সুজাত আলী, মঞ্জু নাজির উদ্দিন ও শফিকউদ্দিনকেও আসামি করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসডি/১৯০২ ঘ.