২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসির ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম আটক

ঢাকা সিটি কর্পোরেশনের ৫৩ নং ওয়ার্ড (রমনা--মালিবাগ) কমিশনার আরিফুল ইসলাম ওরফে আরিফকে সোমবার নিরাপত্তা বাহিনীর সদস্যরা আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2007, 06:19 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঢাকা সিটি কর্পোরেশনের ৫৩ নং ওয়ার্ড (রমনা--মালিবাগ) কমিশনার আরিফুল ইসলাম ওরফে আরিফকে সোমবার নিরাপত্তা বাহিনীর সদস্যরা আটক করেছে। পুলিশের বিশেষ শাখার (সিআইডি) সদস্যরা সন্ধ্যায় ২০ নম্বর পশ্চিম মালিবাগের কমিশনার কার্যালয় থেকে তাকে আটক করে নিয়ে যায়। আরিফুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাদা পোশাকে সিআইডির সদস্যরা এসে আমার স্বামীকে ধরে নিয়ে গেছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।" সিআইডির প্রধান, অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) ফণি ভূষণ চৌধুরী রাত ১১ টায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আরিফুল ইসলামকে বর্তমানে মালিবাগে সিআইডি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে স্থানীয় থানায় সোপর্দ করা হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/০০০৯ ঘ.