চট্টগ্রামে নকল ফ্যান তৈরির কারখানায় অভিযান
নগরীর বিবিরহাটে সোমবার একটি নকল ফ্যান তৈরির কারখানা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এসময় কারখানার এক কর্মচারীকে গ্রেপ্তার ও কারখানা থেকে ফ্যান তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মনির চৌধুরী বলেন, বিবিরহাট এলাকায় বশির মার্কেটের কাছে ‘আর এ ইলেকট্রিক ইন্ডাস্ট্রিজ’ নামের ওই কারখানায় বৈধ কাগজপত্র ছাড়াই বিভিন্ন ব্র্যান্ডের নকল ফ্যান তৈরি করা হতো।
ভ্রাম্যমান আদালতের নির্দেশে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। এসময় একজনকে গ্রেপ্তার করা হয়।
কারখানা থেকে ফ্যান তৈরির বিপুল পরিমান সরঞ্জাম উদ্ধার করা হয়।
