২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেরোইন রাখার অপরাধে চট্টগ্রামে একজনের যাবজ্জীবন

হেরোইন রাখার অপরাধে চট্টগ্রামের একটি আদালত রোববার জাহেদুল ইসলাম জাহিদ (২৭) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2007, 02:21 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

মহানগর দায়রা জজ একেএম আনোয়ার হোসেনের আদালত এ রায় দেন। মামলার অন্য দুই আসামি আব্দুল মান্নান ও গোলাম মুরতজাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। জাহিদের বাড়ি সাতকানিয়া উপজেলার ঢেঁমসা গ্রামে।

আদালত সূত্র জানায়, ২০০৫ সালের ১৭ জুলাই নগরীর কোতোয়ালি থানার মহাল কমপ্লেক্সে জাহিদসহ তিনজনকে ১৫০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে র‌্যাব। আদালত পাঁচজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি ফেরদৌস আহমেদ, আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনছুর আহমেদ আনছারী।