পটিয়ায় ডাকাতের হামলায় আহত ৩
পটিয়ায় ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে শনিবার রাতে এক পরিবারের তিন জন আহত হয়েছেন
গুরুতর আহত মহিউদ্দিন (৪০), ইলিয়াছ (৩০) ও তাদের মা মনসুরা বেগমকে (৬০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মহিউদ্দিনের অবস্থা আশঙ্কাজনক।
হাসপাতালে উপস্থিত আহতদের স্বজনরা জানান, উপজেলা সদর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে জিরির মাঝিয়ারা গ্রামে মহিউদ্দিনের ঘরের দরজা ভেঙ্গে এক দল ডাকাত ঢুকে পড়ে। ডাকাতিতে বাধা দেওয়ায় তারা ধারালো দা ও ছুরি দিয়ে গৃহকর্তা মহিউদ্দিনকে আঘাত করে। তাকে বাঁচাতে এসে আহত হয় ভাই ইলিয়াছ ও তাদের মা মনসুরা বেগম। এর পর ডাকাত দল বাড়ি থেকে মূল্যবান সামগ্রী নিয়ে চলে যায়।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে পটিয়া থানার দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক মো. আকরাম জানান, পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে।
