রুশো হত্যা: গ্রেপ্তার হয়নি কেউই
তিনদিন পার হয়ে গেলেও আরেফিন আলম রুশোর হত্যায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে সেনা চিকিৎসক দম্পতির ছেলে রুশোকে গুলি করে হত্যা করে ছিনতাইকারীরা তার কাছে থাকা প্রায় সাড়ে চার লাখ টাকা লুট করে পালিয়ে যায়।
রমনা জোনের উপ--পুলিশ কমিশনার (ডিসি) সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর নফহবংি২৪.পড়স কে বলেন, “রাজধানীর শীর্ষ সন্ত্রাসী কোন গ্রুপ না, পেশাদার ছিনতাইকারী দল এ ঘটনায় জড়িত বলে আমরা নিশ্চিত হয়েছি।”
মামলার তদন্তকারী কর্মকর্তা মনোয়ার হোসেন দাবি করছেন ওই ঘটনায় জড়িত গ্রুপটিকে চিহ্নিত করা হয়েছে এবং অচিরেই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।
শনিবার বিকেলে মনোয়ার হোসেন নফহবংি২৪.পড়স কে বলেন, “আসামিদের চিহ্নিত করতে পারলেও গোয়েন্দা জাল বিছিয়ে তাদের গ্রেপ্তার করতে হবে। এ কারণে কিছুটা সময় লাগছে।”
আসামিদের গ্রেপ্তারের জন্য রাজধানী ঢাকা এবং ঢাকার বাইরে অভিযান চালানো হচ্ছে বলেও মনোয়ার হোসেন জানান।
মামলাটির সার্বিক তত্ত্বাবধানকারী ডিএমপির রমনা জোনের উপ--পুলিশ কমিশনার (ডিসি) সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর নফহবংি২৪.পড়স কে বলেন, “আসামিদের গ্রেপ্তারের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ জন্য পুলিশ ছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থা একসঙ্গে কাজ করছে।”
তিনি দাবি করেন, তদন্তে অনেকটাই অগ্রগতি হয়েছে এবং আসামিরা যে কোন সময় গ্রেপ্তার হতে পারে।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১২ টায় সাত মসজিদ রোডের এনসিসি ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার পর প্রকাশ্যে রুশোকে মাথায় গুলি করে হত্যা করে ছিনতাইকারীরা এবং প্রায় সাড়ে চার লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। এসময় রুশোর সঙ্গে থাকা তার হবু শ্বশুর জয়নুল আবেদীনও অসুস্থ হয়ে পড়েন।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে জয়নুল আবেদীন বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত পাঁচ ছিনতাইকারীকে আসামি করা হয়।
