নাজমুল হুদার ভাই ৩ দিনের রিমান্ডে
ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাট থেকে র্যাবের হাতে অস্ত্রসহ গ্রেপ্তারকৃত সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার ছোট ভাই কামরুল হুদাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
হালুয়াঘাট পুলিশ বিকেলে তাকে ময়মনসিংহ ৩ নং (খ) আমলি আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চাইলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বেগম খালেদা আক্তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
হালুয়াঘাট সদর থেকে শনিবার রাতে কামরুল হুদাকে (৫৫) অস্ত্রসহ গ্রেপ্তার করে র্যাব--৯ কোম্পানি--২ এর সদস্যরা। এসময় মাইক্রোবাসে থাকা তার ৪/৫ জন সহযোগী দৌড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় রোববার দুপুরে তার বিরুদ্ধে হালুয়াঘাট থানায় অস্ত্র আইনের ১৯ (ক) ধারায় একটি মামলা দায়ের হয়।
