২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার সঙ্গে বিভিন্ন স্তরের নেতাদের সাক্ষাৎ

আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা, ঢাকা ও আশেপাশের জেলার এবং পেশাজীবি সংগঠনের নেতারা শনিবার শেখ হাসিনার সঙ্গে সুধা সদনে দেখা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2007, 09:08 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

সুধা সদনের কর্মকর্তারা জানান, সন্ধ্যায় ঢাকা আইনজীবি সভাপতি ফকির দেলোওয়ার হোসেনের নেতৃত্বে সংগঠনের সদস্যরা হাসিনার সঙ্গে সাক্ষাত করেন।

ফকির দেলোওয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, রাজনৈতিক মামলাগুলোতে দলের নেতা-কর্মীদের সহায়তার করতে আওয়ামী লীগ সভানেত্রী তাদের নির্দেশ দিয়েছেন।

এর আগে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ ও যুবলীগের নেতারাও হাসিনার সঙ্গে দেখা করেন। সন্ধ্যায় আব্দুল জলিল, মতিয়া চৌধুরী, কর্ণেল (অব.) ফারুক খান, আব্দুল মান্নান খান সুধা সদনে যান।