২২ মের মধ্যে ‘অ্যক্রিডিটেশন কাউন্সিল’ গঠনের খসড়া জমা দিতে বলেছে মন্ত্রণালয়
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মান নিবিড়ভাবে পর্যবেক্ষনের জন্য ২২ মের মধ্যে “উচ্চ শিক্ষার মান নিশ্চিতকরণ পরিষদ (এসিএইচইবি)” গঠনের খসড়া চূড়ান্ত করে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
চলতি সপ্তাহে এ সংক্রান্ত একটি চিঠি মন্ত্রণালয় থেকে মঞ্জুরি কমিশনে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম নফহবংি২৪.পড়স কে বলেন, “খসড়া তৈরি করাই আছে। নিজেদের মধ্যে আরো আলাপ আলোচনা করা হবে। এটি এখন কমিশনের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের অধীনে এ কাউন্সিল গঠন করা হবে।”
মঞ্জুরি কমিশনের ২০ বছর মেয়াদি উচ্চ শিক্ষা বিষয়ক কৌশলগত পরিকল্পনায় বেসরকারি বিশ্ববিদ্যালগুলোর সার্বিক মান পর্যবেক্ষণে অ্যাক্রিডিটেশন কাউন্সিল গঠনের সুপারিশ করা হয়। এতে বিশ্ববিদ্যালয়গুলোর কারিকুলাম, সিলেবাস ও অবকাঠামোগত অবস্থা বিবেচনা করে নির্ধারিত সময় পর পর প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে।
মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মাহবুব উল্লাহ নফহবংি২৪.পড়স কে বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আমরা সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্যও অ্যাক্রিডিটেশন কাউন্সিল গঠনের কাজে হাত দিয়েছি।
তিনি বলেন, বেসরকারি বিশ্বিবিদ্যালয় নিয়ে নানা কথা হচ্ছে। অ্যাক্রিডিটেশন কাউন্সিল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান, ডিগ্রির মান নির্ধারণ করে দিবে। এতে শিক্ষার্থীরা বুঝতে পারবে কোন বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কতটুকু গ্রহণযোগ্য হবে।
মঞ্জুরি কমিশনের সূত্র জানায়, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য এসিএইচইবি এর খসড়ায় বলা হয়েছে, প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে এর সদস্য হতে হবে। এসিএইচইবি নির্ধারিত উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক কার্যক্রম মূল্যায়ন করবে। এ মূল্যায়নের ফলাফল প্রচার করা হবে। এতে শিক্ষার্থী, অভিভাবক বিশ্ববিদ্যালয়গুলোর উচ্চ শিক্ষার মান সম্পর্কে জানতে পারবে।
সূত্রটি আরও জানায় এসিএইচইবির সাংগঠনিক কাঠামো হবে চার স্তর বিশিষ্ট। ৩৩ জন সদস্য নিয়ে সাধারণ পরিষদ গঠন করা হবে। এর প্রধান হবে কাউন্সিলের চেয়ারম্যান। কমপক্ষে ২৫ বছরের শিক্ষকতা ও ব্যবস্থাপনা বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষাবিদদের মধ্য থেকে চেয়ারম্যান মনোনীত করবেন ভাইস চ্যান্সেলর নিজে। চেয়ারম্যানকে পাঁচ বছর মেয়াদের জন্য নিয়োগ দেওয়া হবে। সাধারণ পরিষদের অপর ৩২ জন সদস্য সাতটি দলে বিভক্ত হয়ে দায়িত্ব পালন করবেন।
চেয়ারম্যান ও সাধারণ পরিষদের আট সদস্য নিয়ে নির্বাহী পরিষদ গঠন করা হবে। উচ্চ ক্ষমতা সম্পন্ন নিরীক্ষা কমিটি হবে ছয় সদস্যের।
শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক কাউন্সিল আইন অনুমোদনের পর মন্ত্রণালয় থেকে অনুমোদন প্রাপ্ত প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে তিন মাসের মধ্যে আবেদন করে সদস্যপদ নিতে হবে। অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন বিশ্ববিদ্যালয়গুলোকে ৬ মাসের মধ্যে সদস্য পদের জন্য আবেদন করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে বিভিন্ন ডিগ্রি দেওয়ার জন্য কাউন্সিলের কাছ থেকে প্রত্যয়নপত্র নিতে হবে।
