২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালী ও সাতক্ষীরায় দুর্ঘটনায় নিহত ৪

নোয়াখালী ও সাতক্ষীরায় শনিবার বাসচাপায় চার জন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2007, 08:33 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

বিডিনিউজ টোয়েন্টিফোর এর নোয়াখালী প্রতিনিধি জানান, সেনবাগ উপজেলার কল্যান্দী হাইস্কুলের সামনে বিকাল ৩ টার দিকে একটি যাত্রীবাহী বাসের চাপায় নিহত হন মোটর সাইকেল আরোহী নুরুল ইসলাম নুরু (৩৫) ও সবুজ (৩০)।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, ফেনী থেকে সোনাপুরগামী সুগন্ধা পরিবহণের একটি বাসের নিচে পড়ে সবুজ ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় নুরুল ইসলাম।

নুরুল ইসলাম সেবার হাট বাজারের রড সিমেন্ট ব্যবসায়ী এবং সবুজের বাড়ি কাবিলপুর ইউনিয়নে।

পুলিশ বাসটি আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর এর সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের হাদিপুর গ্রামের কুলপুকুর এলাকায় বেলা ১১ টার দিকে বাসচাপায় ঘটনাস্থলেই নিহত হন আনারুল হাসান(২৩) ও শাহিনুর ইসলাম(৩০)।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা অবরোধ করলে দুই ঘণ্টা ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, নিহত দুজনের বাড়ি কালীগঞ্জ উপজেলার মাঘুরালি গ্রামে। তারা একটি মোটর সাইকেলে চড়ে সাতক্ষীরায় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

পুলিশ বাসটি আটক করতে পারে।