বগুড়ায় সাংবাদিকের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার
দুপচাঁচিয়া উপজেলায় ভোরের কাগজের প্রতিনিধি এবং দৈনিক চাঁদনী বাজার এর স্টাফ রিপোর্টার এম সারোয়ার খানের বাড়ি থেকে সোমবার সন্ধ্যায় একটি শাটার গান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী। তবে এ সময় এম সারোয়ার খানকে আটক করা যায়নি।
পুলিশ জানায়, এম সারোয়ার খান চাঁদাবাজি ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। ১৯৯১ সালে চাঁদাবাজির কারণে তিনি জেলও খেটেছেন।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, জরুরি অবস্থা জারির পর সারোয়ার খান বিভিন্ন জায়গায় সেনাবাহিনী এবং র্যাবের সোর্স পরিচয়ে চাঁদাবাজি করছেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সোমবার তার বাড়িতে অভিযান চালিয়ে যৌথবাহিনী লাইসেন্সবিহীন একটি শাটার গান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করে।
এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলে জানান আহসান হাবিব।
