২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তির ফাঁসি

স্ত্রী হত্যার দায়ে ফাঁসির আদেশ হয়েছে হিরু শেখ নামে এক ব্যক্তির। পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবদুর রশিদ মিঞা রোববার এ রায় দেন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2007, 01:28 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

মামলার বিবরণে জানা যায়, বেড়া উপজেলার নন্দিয়ারা গ্রামের খৈমদ্দিন শেখের ছেলে হিরু শেখ (৩০) এর সঙ্গে সাঁথিয়া উপজেলার গোপালপুর গ্রামের খোরশেদ আলীর মেয়ে মালেকা খাতুনের (২৫) এর বিয়ে হয়। বিয়ের পর থেকেই হিরু তার স্ত্রীর কাছে যৌতুক দাবি করে আসছিল।

২০০৪ সালের ৬ সেপ্টেম্বর হিরু স্ত্রীকে বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা আনতে বলে। মালেকা টাকা আনতে অস্বীকার করলে তাকে পিটিয়ে হত্যা করে হিরু শেখ।

পরদিন মালেকার পিতা খোরশেদ আলী বাদী হয়ে বেড়া থানায় মামলা দায়ের করেন।