২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রৌমারী সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি কৃষক আহত

কুড়িগ্রামের রৌমারী উপজেলার ব্যাপারীপাড়া সীমান্তে ভারতের সাহাপাড়া বিওপির বিএসএফ টহল দলের গুলিতে মোয়াজ্জেম নামের একজন বাংলাদেশি কৃষক আহত হয়েছে। মঙ্গলবার ভোর ৬ টার দিকে এ ঘটনা ঘটে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2007, 04:17 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

রৌমারী বিডিআর বিওপি কমান্ডার সুবেদার মোসলেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, ১০৬৪ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের ৪ এস সাব পিলারের পার্শ্ববর্তী ধানের ক্ষেত দেখতে গেলে বিএসএফ মোয়াজ্জেমকে (২৫) লক্ষ্য করে গুলি চালালে বাম পায়ের উরুতে তার গুলি লাগে। আহত মোয়াজ্জেমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।