২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে সাংবাদিকের বিরুদ্ধে ৫০ লাখ টাকার ক্ষতিপূরণ মামলা

রাজবাড়ীর সাপ্তাহিক অনুসন্ধান পত্রিকার সম্পাদক ও দৈনিক মানবজমিনের জেলা সংবাদদাতা আবু রেজা আশরাফুল মাসুদ বাবু মল্লিকের বিরুদ্ধে ৫০ লাখ টাকার ক্ষতিপূরণ মামলা দায়ের করা হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2007, 08:53 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

বৃহস্পতিবার রাজবাড়ীর যুগ্ম জেলা আদালতে মামলাটি দায়ের করেন রাজবাড়ী-১ আসনের বিএনপির সাবেক সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

বাবু মল্লিক তার সাপ্তাহিক পত্রিকায় বিভিন্ন প্রতিবেদন প্রকাশের মাধ্যমে তার মানহানি করেছেন দাবি করে সাংসদ ৫০ লাখ টাকার ক্ষতিপূরণ মামলা দায়ের করেন।

এ প্রসঙ্গে বাবু মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, মামলাটি হয়রানিমূলক। যথেষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই তিনি তার পত্রিকায় ওই সংবাদগুলো প্রকাশ করেছিলেন। তারা এ বিষয়ে আইনি লড়াই চালিয়ে যাবেন।