সাভার ও গাজীপুর থেকে চট্টগ্রামে মুরগি আনা নিষিদ্ধ
চট্টগ্রাম নগরী ও জেলার ১৪টি উপজেলায় যাতে বার্ড ফ্লু ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সাভার ও গাজীপুর থেকে বাচ্চা ও ডিম আনা নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে জরুরি সভায় খামার মালিক ও ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন।
চট্টগ্রাম জেলা প্রশাসক আল নূরী ফয়েজুর রেজা নফহবংি২৪.পড়স কে জানান, এসব এলাকা থেকে মুরগির বাচ্চা ও ডিম আমদানি বন্ধের পাশাপাশি নগরী ও জেলার খামারগুলোতে সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখা হবে। প্রতিটি কারখানায় যাতে সরকারি নির্দেশ পুরোপুরি বাস্তবায়িত হয় সেজন্য পশুসম্পদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
চট্টগ্রামের কোথাও এখন পর্যন্ত বার্ড ফ্লু সংক্রমণের খবর পাওয়া যায়নি বলে তিনি জানান।
বার্ড ফ্লু সংক্রান্ত জরুরি সভায় জেলা পশুসম্পদ কর্মকর্তা ও চট্টগ্রাম পোলট্রি ফার্ম এসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।
