২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার বাজারে মুরগি বিক্রি কমে গেছে

বার্ড ফ্লু ধরা পড়ার খবরের পর ঢাকার বাজারে মুরগি বিক্রি কমেছে। ঢাকার বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এবং পোল্ট্রি শিল্প সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন----অনিকা ফারজানা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2007, 08:39 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

নিউমার্কেটে মুরগি ব্যবসায়ী মোঃ শাহীন নফহবংি২৪.পড়স কে বলেন, “গত সপ্তাহে দৈনিক আড়াইশ মুরগি বিক্রি হয়েছে। কিন্তু শুক্রবার থেকে বিক্রি কমে গেছে। আজ (শনিবার) ৫০টি মুরগিও বিক্রি হয়নি।”

বড় ও বাচ্চা মুরগির চাহিদা একেবারেই কমে গেছে বলে তিনি জানালেন।

বার্ড ফ্লু আক্রান্ত মুরগি খাওয়া যাবে না; একারণেই মুরগি বিক্রি কমে গেছে বলে মনে করছেন নিউ মার্কেটের কয়েকজন মুরগি ব্যবসায়ী।

শনিবার কারওয়ান বাজারে মুরগি বিক্রির হার অন্যান্য দিনের মতই স্বাভাবিক ছিল। তবে দাম ছিল অন্য দিনের চেয়ে চার/পাঁচ টাকা কম।

খুচরা ও পাইকারী বিক্রেতা নেয়ামত মিঞা জানান, বিক্রি দুইদিনের তুলনায় একটু কম। হোটেল -- রেস্টুরেন্টের দৈনিক ক্রয় তালিকার নড়চড় হয়নি। তবে খুচরা ক্রেতার সংখ্যা কম।

একই বাজারের অপর এক বিক্রেতা রহিম উদ্দিন জানান, আগে দাম ছিল কেজি প্রতি ৯০ টাকা। এখন গড়ে ৮০-৮৫ টাকায় বিক্রি করতে হচ্ছে। তবে মাঝারী বা এক কেজি ওজনের মুরগি বেশি বিক্রি হচ্ছে।  

কারওয়ান বাজারে আসা খুচরা ক্রেতা আব্দুল গফুর জানিয়েছেন, ফার্মের চেয়ে দেশি মুরগী কেনার ব্যাপারেই তার আগ্রহী বেশি। 

বার্ড ফ্লু মুরগি ব্যবসায় কোনো বিরুপ প্রভাব ফেলবে না বলেও মনে করছেন কেউ কেউ।

মোহাম্মদপুর কাঁচাবাজারে ক্রেতা সরকারি কর্মকর্তা শফিকুর রহমান জানান, এর আগেও বার্ড ফ্লুর কথা শোনা গিয়েছিল। কিন্তু তাতে মুরগি খাওয়া বন্ধ হয়নি।

তবে বিক্রেতা মো. মিজান জানায়, শুক্রবারের বিক্রি কমের কারণে শনিবারে তিনি সাপ্লায়ারের কাছ থেকে মুরগি রাখেননি। তবে শনিবার সকাল থেকে বিক্রি কিছুটা ভাল বলেই তিনি জানান।

দুই হাতে দুই মুরগি ঝুলিয়ে খিলগাঁও বাজারের ক্রেতা ফারুকুজ্জামান জানান, তিনি এখনো এ রোগের কথা শুনেননি। 

তবে বিক্রেতারা মুরগি বিক্রি কম হচ্ছে বললেও কোথাও ডিমের বাজারে এতটুকু প্রভাব পড়েনি। হালি প্রতি দামও ১৮-২০ টাকার মধ্যেই রয়ে গেছে।

বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি মশিউর রহমান নফহবংি২৪.পড়স কে বলেন, “বার্ড ফ্লুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। কিন্তু ব্যবসায়িকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হবো এমনটা এখনই  ভাবা যাচ্ছে না।”

তবে তাঁর আশংকা----“সার্বিকভাবে বাজারের উপর একধরনের চাপ আসতে পারে। ফ্লুর কারণে কতগুলো খামার ক্ষতিগ্রস্ত হবে তার উপর নির্ভর করছে চাপের পরিমাণ।”