আসামী পালিয়ে যাওয়ায় এসআই এর বিরুদ্ধে মামলা
ডুমুরিয়া থানা হাজত থেকে এক আসামী পালিয়ে যাওয়ার ঘটনায় কনস্টেবল ফরিদ আহমেদকে প্রত্যাহার এবং এসআই শাহজাহানের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। পরে শুক্রবার দুপুরে অবশ্য তাকে আবার গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, অপহরণ ও নারী নির্যাতন মামলার আসামী ডুমুরিয়ার ওয়াদুদ মোল্লার ছেলে শামীম মোল্লাকে (৩৮) বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়। বৃহস্পতিবার রাত ১টায় সে প্রস্রাব করবে বলে কনস্টেবল ফরিদ আহমেদের সঙ্গে হাজত থেকে বের হয়ে কৌশলে পালিয়ে যায়।
থানার ওসি ফজলুর রহমান কনস্টেবলকে প্রত্যাহার এবং এসআইয়ের বিরুদ্ধে মামলার কথা স্বীকার করেছেন।
