শ্যামপুরে ফ্যান কারখানায় আগুন
রাজধানীর শ্যামপুরে শনিবার ফ্যান তৈরির একটি কারখানায় শনিবার আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হননি।
দমকল বাহিনী সদর দপ্তরের কর্তব্যরত কর্মকর্তা নিলুফার ইয়াসমিন নফহবংি২৪.পড়স কে জানান, শ্যামপুর থানা এলাকার কদমতলী শিল্পাঞ্চলে আল আমিন ফ্যান কারখানায় বেলা সাড়ে ১২ টার দিকে বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুন লাগে। দমকল বাহিনীর দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে কারখানার যন্ত্রপাতিসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে কারখানার মালিকপক্ষ দাবি করেছে।
শ্যামপুর থানার কর্তব্যরত কর্মকর্তা আবুল খায়ের নফহবংি২৪.পড়স কে জানান, আগুনে মালামাল পুড়ে গেলেও কেউ হতাহত হননি।
