২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় মাস ধরে সিটি কর্পোরেশনকে অর্থ দিচ্ছে না সরকার: উপদেষ্টাকে ঢাকার মেয়র

ছয় মাস ধরে সরকার থেকে অর্থ বরাদ্দ না পাওয়ার কারণে রাজধানীবাসীকে মশার কবল থেকে বাঁচাতে পারছে না সিটি কর্পোরেশন। অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে একথা জানালেন ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2007, 01:57 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

রোববার সচিবালয়ে অর্থ উপদেষ্টাকে মেয়র জানান, গত সেপ্টেম্বর থেকে ঢাকা সিটি কর্পোরেশন সরকারের কাছ থেকে কোনো অর্থ বরাদ্দ পায়নি। এ পর্যন্ত সরকারের কাছে সিটি কর্পোরেশনের পাওনা হয়েছে ২৫ কোটি টাকা।

বৈঠক শেষে মেয়র সাংবাদিকদের বলেন, অর্থ সঙ্কটের কারণে মশক নিধন এবং পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম ব্যহত হচ্ছে।

অর্থ উপদেষ্টা এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন বলে মেয়রকে আশ্বাস দিয়েছেন।

সাদেক হোসেন খোকা বলেন, নাগরিকদের দেওয়া কর দিয়ে ঢাকা সিটি কর্পোরেশনের কর্মকর্তা--কর্মচারীদের বেতনভাতা পরিশোধ করা হচ্ছে।

প্রায় ৪০ মিনিটের বৈঠকে উপদেষ্টার সঙ্গে রামপুরা-পান্থপথ সংযোগ সড়কের বিষয়ে আলোচনা হয় বলে জানান মেয়র।