২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাখালীর বস্তিতে অগ্নিকাণ্ডে এক শিশু নিহত

মহাখালীর একটি বস্তিতে অগ্নিকাণ্ডে সোমবার একটি শিশু নিহত হয়েছে। বেলা ১১টা ২০ মিনেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2007, 04:20 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

মহাখালীর টাঙ্গাইল বাস স্ট্যান্ডের পাশে অবস্থিত  সিএন্ড বি বস্তিতে একটি ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এতে শান্ত (৩) নামে এক শিশু নিহত হয়। আগুনে শতাধিক ঘর পুড়ে গেছে। দমকলবাহিনীর কর্মীরা ক্ষতির পরিমান পাঁচ লাখ টাকা বলে অনুমান করছেন।

অগ্নিকাণ্ডে দুই জন অগ্নিনির্বাপক কর্মী আবুল হোসেন (৩০) এবং গাউসুল আজম (৩৫) আহত হন।

দমকল বাহিনীর সদর দপ্তরের কর্তব্যরত কর্মকর্তা নীলুফার ইয়াসমীন নফহবংি২৪.পড়স কে জানান, বাহিনীর সদর দপ্তরসহ বিভিন্ন  ইউনিটের মোট ১৪টি গাড়ী দুপুর আড়াইটায় আগুন নিয়ন্ত্রনে আনে।