২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে ত্রাণের ৩২ পিস টিন উদ্ধার

পটুয়াখালীতে ৩২ পিস ত্রাণের টিন উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা। বুধবার বেলা ১২ টার দিকে শহরের কালিকাপুর এলাকার কলাবাগান থেকে টিনগুলো উদ্ধার করা হয়।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2007, 10:06 AM

Updated : 26 Apr 2022, 02:09 PM

র‌্যাব-- ৮ এর ক্যাপ্টেন হাবিব জানিয়েছেন, গোপন খবর পেয়ে এলাকার আমজাদ হোসেন গাজীর বাড়ি থেকে সরকারি ত্রাণের ৩২ পিস টিন উদ্ধার করা হয়। বাড়ির লোকজন জানান, গৃহকর্তা আমজাদ হোসেনের জামাতা ও বরগুনা ইসলামি ফাউন্ডেশনের কর্মচারি হারুন অর রশিদ টিনগুলো তাদের বাড়িতে রেখে গেছেন। অভিযানের সময় আমজাদ হোসেনকে বাড়িতে পাওয়া যায়নি।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী সদর থানা একটি মামলা দায়ের করেছে এবং জব্দকৃত টিন থানায় জমা দেওয়া হয়েছে।