২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানিগঞ্জে বাস উল্টে খাদে, নিহত ৪

রাজধানীর কাছেই কেরানীগঞ্জে যাত্রীবাহী একটি বাস উল্টে গিয়ে শনিবার সকালে কমপক্ষে চার জন মারা গেছে এবং আহত হয়েছে আরো সাত জন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2007, 06:05 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

নিহতদের মধ্যে রয়েছেন মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার গোয়ালখালি গ্রামের অধিবাসী ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা মাধব মন্ডল (২৮) এবং নবাবগঞ্জের চর তরিয়ার শাহনেওয়াজ মিয়া (৩৫ )। অন্য দুজনের পরিচয় জানা যায় নি। এদের মধ্যে একজনের বয়স আনুমানিক ২৮ বছর এবং অপরজনের বয়স ৩০ বছর বলে জানা গেছে।

আহত সাতজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলাকোপা বান্দুরা থেকে ঢাকা গামী বাসটি সকাল সাতটার দিকে কেরানীগঞ্জের কোনাখোলা এলাকায় উল্টে গিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই অজ্ঞাত একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ঘন্টাখানেক পর মারা যান আরো তিন জন।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে শত শত মানুষের ভিড় জমে যাওয়ায় ওই সড়কে দীর্ঘ সময় যানবাহন চলাচল বন্ধ থাকে।