২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় বিএনপি ও আ. লীগের তিন নেতা গ্রেপ্তার

জেলা বিএনপির সহ সভাপতি ও আলমডাঙ্গা পৌর চেয়ারম্যান মীর মহিউদ্দিনকে শুক্রবার সকাল সাড়ে ১০টায় তার আলমডাঙ্গার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2007, 01:15 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

এসময় তার বাড়ি থেকে এক বান্ডিল ত্রাণের টিন উদ্ধার করা হয়। তাকে ত্রাণের টিন আত্মসাত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। যৌথবাহিনী তাকে আলমডাঙ্গা মহিলা কলেজ হোস্টেলে নিয়ে যায় এবং তার অনুদানে তৈরি হোস্টেল থেকে আরও কিছু ত্রাণের টিন খুলে নেওয়া হয়। 

 এর আগে বৃহস্পতিবার রাত আটটার দিকে আলমডাঙ্গা উপজেলার হাজী মোড় এলাকা থেকে যৌথবাহিনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এবং উপজেলা বিএনপির সহসভাপতি বোরহানউদ্দিনকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে বেশ কিছু মামলা রয়েছে।