২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় ৭ ভ্যানযাত্রী নিহত

জেলার রংপুর - বগুড়া মহাসড়কে ট্রাকের ধাক্কায় সাত জন ভ্যানযাত্রী নিহত ও ১০ জন আহত হয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2007, 01:59 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে রংপুর থেকে বগুড়াগামী গরু বোঝাই একটি ট্রাক (চট্ট -- মেট্ট্রো -- ৬১৯০৩) সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট নামে স্থানে দুটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দিলে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ওই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে গেলে পাঁচটি গরুও মারা যায়।

নিহতরা হচ্ছেন -- হযরত (২৭), মোখলেস (৩০), আতিয়ার (২৮), জামাল (৩৫), সাজু (২৮), মোস্তফা (২৭) ও মতিয়ার রহমান (৪০)। গুরুতর আহত ১০ জনকে  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের বাড়ি বিষ্ণুপুর, আলিপুর, একবারপুর গ্রামে বলে জানা যায়। তারা কাজ শেষে বাড়ি ফিরছিলেন। 

পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে চালক ও হেলপাররা পালিয়ে গেছে।