কর্ণফুলীতে দুর্ঘটনায় টাগবোট অর্ধনিমজ্জিত
কর্ণফুলী নদীর সদরঘাট পয়েন্টে চরায় আটকে একটি বেসরকারি টাগ বোট ডুবে যেতে বসেছে।
বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার ভোর রাতে এস এস-১ নামের টাগবোটটি চরায় আটকা পড়ার পর ধীরে ধীরে বোটটি কাত হয়ে পড়ে। তবে এ দুর্ঘটনায় নৌযান চলাচল বিঘœ হয়নি এবং কারও হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার দুপুরে নৌ-বাণিজ্য অধিদপ্তরের প্রিন্সিপাল অফিসার (পিওএমএমডি) ক্যাপ্টেন হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি বলেন, পূর্ণ জোয়ার এলে টাগবোটটি উদ্ধারের কাজ শুরু হবে। তিনি এ ধরনের দুর্ঘটনার জন্য কর্ণফুলীতে ড্রেজিং এর অভাবকে দায়ি করেন।
