বগুড়ায় আওয়ামী লীগ ও বিএনপি নেতা আটক
যৌথ বাহিনীর সদস্যরা বৃহস্পতিবার রাত নয়টায় শেরপুর উপজেলা বাস টার্মিনাল এলাকা থেকে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজিবর রহমান মজনু এবং টাউন কলোনী এলাকা থেকে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলকে আটক করেছে।
এদিকে শেরপুর পৌরসভার চেয়ারম্যান জানে আলম খোকাকে রাত সাড়ে ৯ টায় যৌথ বাহিনী গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। আটক তিনজনের বাড়ি শেরপুর উপজেলায়।
র্যাবের একজন কর্মকর্তা এদের গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বলেছেন, এখন তারা যৌথ বাহিনীর হেফাজতে আছেন। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
