২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শুক্রবারের মধ্যে অবৈধ বিলবোর্ড সরিয়ে নেওয়ার নির্দেশ

চট্টগ্রাম নগরীর সব ধরনের অবৈধ বিলবোর্ড শুক্রবারের মধ্যে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2007, 09:51 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধভাবে স্থাপিত এসব বিলবোর্ডের মাধ্যমে রাজস্ব ফাঁকি দেওয়ার পাশাপাশি নগরের পরিবেশ বিনষ্ট করা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগে বিলবোর্ডগুলো বড় ধরনের বিপর্যয় ও প্রাণহানির কারণ হতে পারে।

আদালত সব বিজ্ঞাপণী সংস্থা ও প্রতিষ্ঠানকে শুক্রবারের মধ্যে অবৈধ বিলবোর্ড সরিয়ে নিতে নির্দেশ দেয়।      

এদিকে আদালত বৃহস্পতিবার জিইসি মোড়, কাজীরদেউড়ি ও টাইগার পাস মোড়ে অভিযানকালে ১০টি প্রতিষ্ঠানকে সোয়া দুই লাখ টাকা জরিমানা ও ১২টি বিলবোর্ড উচ্ছেদ করে।