২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক নিহত

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মঙ্গলবার রাতে রাজধানীর কুড়িল বিশ্বরোডে অবসরপ্রাপ্ত অতিরিক্ত-মহা পুলিশ পরিদর্শক (এআইজি) লুৎফুল কবির খুন হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2007, 12:14 AM

Updated : 26 Apr 2022, 02:01 PM

এ ঘটনায় উজ্জ্বল হোসেন নামে অভিযুক্ত একজন ছিনতাইকারীকে উপস্থিত জনতা হাতেনাতে ধরে ফেলে পুলিশে দিয়েছে। তার বাবার নাম হাবিবুর রহমান এবং তার বাড়ি নড়াইল জেলার কালিয়া থানার বিষ্ণুপুর গ্রামে।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন নফহবংি২৪.পড়স কে বলেন, “সম্ভবত বাধা দেওয়ার চেষ্টা করায় ছিনতাইকারীরা তাকে আঘাত করে।”

তিনি বলেন, “আমার ধারণা এটা ছিনতাইকারীদের কাজ।”

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত উজ্জ্বলের সহযোগীদের ধরার জন্য তারা অভিযান অব্যাহত রেখেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্বরোডে রেলওয়ে ট্রাফিক সিগনাল থাকার কারণে রাত নয়টার দিকে সাবেক এআইজি লুৎফূল কবির, তার এক বন্ধূ ও গাড়ি চালক অপেক্ষা করছিলেন। এসময় ছিনতাইকারীরা তার গাড়ীর দরজা খোলার চেষ্টা কররে তিনি তাতে বাধা দেন।

বাধা পেয়ে ছিনতাইকারীরা সাবেক পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালায়। হামলা করে পালানোর সময় স্থানীয় জনগন উজ্জ্বলকে ধরে ফেলে। পরে পুলিশ তাকে খিলক্ষেত থানায় নিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় লুৎফুল কবিরকে এ্যাপোলো হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত লুৎফুল কবির ১৯৭৩ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন। ২০০১ সালে তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়।