২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাংগস ভবন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন

র‌্যাংগস ভবন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে রিপোর্ট পেশ করারও নির্দেশ দেয়া হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন রোববার আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন,"এই ঘটনায় সরকারের কোন দোষ নেই। অন্য কেউ দোষী হলে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2007, 08:17 AM

Updated : 26 Aug 2022, 09:04 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- র‌্যাংগস ভবন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে রিপোর্ট পেশ করারও নির্দেশ দেয়া হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন রোববার আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন,"এই ঘটনায় সরকারের কোন দোষ নেই। অন্য কেউ দোষী হলে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।" উপদেষ্টা বলেন,"নিহতদের আর্থিক ক্ষতিপূরণও দেয়া হবে। আর আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হবে"। পুর্তমন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, রাজউকের প্রধান প্রকৌশলী মো: শাহ আলমকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের একজন শিক্ষক এবং অপর জন পূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা। মইনুল হোসেন জানিয়েছেন, এই কমিটি দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করবে। এই লক্ষে কমিটি ইতিমধ্যেই কাজ শুরু করেছে। কমিটির সদস্যরা র‌্যাংগস ভবন এলাকা পরিদর্শন করেছেন। তারা ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গেও কথা বলবেন। কমিটির অনুসন্ধানে যাদের অপরাধ বেরিয়ে আসবে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচডি-ইএইচবি/আরএ/জিএনএ/১৪০০ ঘ.