সিলেট, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি খায়রুল হককে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ উদ্দিন।
তিনি বলেন, "খায়রুল চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। এছাড়া তার বিরুদ্ধে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।"
খায়রুলকে জরুরি বিধিমালায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৫০ ঘ.
bdnews24