২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মুদি দোকানে আগুন

জেলার ফটিকছড়ি উপজেলার ধর্মপুর গ্রামে বুধবার ভোরে আগুনে দুটি মুদির দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2007, 06:56 AM

Updated : 26 Aug 2022, 08:56 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--জেলার ফটিকছড়ি উপজেলার ধর্মপুর গ্রামে বুধবার ভোরে আগুনে দুটি মুদির দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দমকল কর্মী প্রহল্লাদ সিংহ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর সোয়া পাঁচটার দিকে ফটিকছড়ি ধর্মপুর গ্রামের আজাদী বাজারে ওমর আলী ও আবদুল হাইয়ের দুটি পাকা মুদির দোকানে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লাগে। তিনি জানান, দোকান দুটির ভেতরে থাকা অধিকাংশ মালামাল পুড়ে যায়। সকাল পৌনে সাতটার দিকে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১২৪৯ ঘ.