খুলনা, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বকেয়া পাওনার দাবিতে সোমবার সারাদিন প্রতীক অনশন পালন করেছে খুলনা-যশোর অঞ্চলের সাতটি পাটকলের ছাঁটাই হওয়া দেড় হাজারেরও বেশি শ্রমিক। নিজ নিজ পাটকলের প্রশাসনিক ভবনের সামনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনশন কর্মসূচি পালন করে তারা।
শ্রমিকরা জানান, দুদিনের কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবারও তারা অনশন করবেন। এদিকে বিজেএমসি কর্তৃপক্ষ জানিয়েছে, এই সাত পাটকলের শ্রমিকদের মোট পাওনার তিন চতুর্থাংশ অর্থ চলতি সপ্তাহেই পরিশোধ করা হবে।
পাটকলগুলো হচ্ছে
bdnews24