২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিগগিরই বিচার বিভাগ পৃথকের সুফল মিলতে শুরু করবে: সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার

দেশের বিচার বিভাগের নিম্ন স্তরে কর্মরত বিচারকরা বলেছেন, ১ নভেম্বর প্রশাসনের প্রভাবমুক্ত হয়ে বিচার বিভাগ স্বাধীন যাত্রা শুরু করার কিছুদিনের মধ্যেই দেশের মানুষ এর সুফল পেতে শুরু করবেন। সবার জন্য দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার জন্য বিচার বিভাগকে সহযোগিতা করতে তারা দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন। বুধবার বিকালে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কার্যালয়ে নিম্ন আদালতের বিচারকদের পক্ষে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, যে আশা ও লক্ষ্য নিয়ে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ শুরু করছে জনগণের সেই আশা পূরণ হবে ও মানুষ ন্যায়বিচার পাবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2007, 02:02 PM

Updated : 26 Aug 2022, 08:51 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--দেশের বিচার বিভাগের নিম্ন স্তরে কর্মরত বিচারকরা বলেছেন, ১ নভেম্বর প্রশাসনের প্রভাবমুক্ত হয়ে বিচার বিভাগ স্বাধীন যাত্রা শুরু করার কিছুদিনের মধ্যেই দেশের মানুষ এর সুফল পেতে শুরু করবেন। সবার জন্য দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার জন্য বিচার বিভাগকে সহযোগিতা করতে তারা দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন। বুধবার বিকালে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কার্যালয়ে নিম্ন আদালতের বিচারকদের পক্ষে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, যে আশা ও লক্ষ্য নিয়ে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ শুরু করছে জনগণের সেই আশা পূরণ হবে ও মানুষ ন্যায়বিচার পাবেন। সংবাদ সম্মেলনে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সহ সভাপতি ও রেজিস্ট্রার ইকতেদার আহমেদ বলেন, বিচার বিভাগ পৃথককরণ জনগণের দীর্ঘদিনের আন্দোলনের ফসল। সর্বস্তরের জনগণ বিচার বিভাগকে সহযোগিতা করলে শিগগিরই পৃথককরণের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়িত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ঢাকার জেলা ও দায়রা জজ এ কে এম ইশতিয়াক হুসাইন ও বিচারবিভাগ পৃথককরণ মামলার বাদী ও বর্তমানে ইনস্পেক্টর জেনারেল অব রেজিষ্ট্রেশন মাসদার হোসেন। ইকতেদার আহমেদ বলেন, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হবে এটা জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা । মানুষ প্রশাসনের প্রভাবমুক্ত দ্রুত ও নিরপেক্ষ ন্যায়বিচার পাবে। তিনি নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথককরণের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন। ইকতেদার আহমেদ বলেন, বাংলাদেশ সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলোর অন্যতম হচ্ছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথককরণ। তাছাড়া সংবিধানের ১০৯ অনুচ্ছেদ অনুযায়ী অধঃস্তন আদালতের ওপর হাইকোর্টের নিয়ন্ত্রণ থাকবে। তিনি বলেন বিচারক, আইনজীবী, দেশের সুশীলসমাজসহ সর্বস্তরের জনগণ এজন্য আন্দোলন করেছেন। জনগণ দীর্ঘ সেই আন্দোলনের ফল আজ পেতে যাচ্ছেন। তাদের দাবি পুরণ হচ্ছে। এজন্য সকলকে অভিনন্দন। ইকতেদার আহমেদ আশা প্রকাশ করে বলেন, যে আশা ও লক্ষ্য নিয়ে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ শুরু করছে জনগনের সেই আশা পূরণ হবে ও মানুষ ন্যায়বিচার পাবেন। বিচার বিভাগ পৃথককরণের সুফল পাওয়ার জন্য সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে একসঙ্গে কাজ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম ইশতিয়াক হুসাইন বলেন, স্বাধীনতার দীর্ঘ ৩৬ বছর পর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হয়েছে। এটি এদেশের সকল স্তরের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফসল। তিনি বলেন, "বিচারক হিসাবে আমরা আমাদের মেধা, মনন, যোগ্যতা, দক্ষতা ও সততা দিয়ে বিচার বিভাগ পৃথকরণের লক্ষ্য ও উদ্দেশ্যকে সফল করে তুলব। মানুষ যাতে দ্রুত ন্যায়বিচার পায় তা নিশ্চিত করতে হবে। বিচার যাতে বিলম্বিত না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখব।" বিচারকাজ ত্বরান্বিত করার জন্য জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন সকল জেলায় এর সদস্য বিচারকদের প্রতি আহবান জানায়। সবার সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে ইশতিয়াক হুসাইন বলেন, বিচারকরা যখন ফৌজদারি মামলায় বিচার করেন তখন বিচার ত্বরান্বিত করার জন্য সাক্ষীর ওপর নির্ভর করতে হয়। তদন্তকারী পুলিশ কর্মকর্তা মামলার সাক্ষীকে সময়মত আদালতে হাজির না করলে কীভাবে বিচার ত্বরান্বিত হবে? তাছাড়া অনেক সময় প্রশাসনের কর্মকর্তারা সাক্ষী থাকেন। প্রশাসনের অনেক কাগজপত্রও আদালতকে তলব করতে হয়। তারা এক্ষেত্রে যদি সাহায্য না করে তাহলে কীভাবে বিচার ত্বরান্বিত হবে? বিচার বিভাগ পৃথককরণ সংক্রান্ত মাসদার হোসেন মামলার অন্যতম বাদী মাসদার হোসেন মামলাটি দায়েরের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, সংবিধানের ২২ অনুচ্ছেদে বিচার বিভাগের স্বাধীনতার কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, রাষ্ট্র বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবে। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার এই সাংবিধানিক বাধ্যবাধকতা দীর্ঘদিন পালন করা হয়নি। মাসদার হোসেন বলেন, এই প্রেক্ষাপটে ১৯৯৫ সালে আমরা একটা মামলা করি। আমি একা সে মামলা করিনি। তখন আমি ঢাকার সাবজজ এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছিলাম। আমি ছাড়া আরও ৪৪০ জন বিচার বিভাগীয় সদস্য এ মামলার বাদী ছিলেন। তিনি বলেন, বিচারকরা রাষ্ট্রের তিনটি অঙ্গের মধ্যে একটিতে কর্মরত। কিন্তু বেতন- ভাতাসহ তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত ছিলনা। এই বিষয়টি ছিল বিচার কাজের একটি অন্তরায়। তখন বিচারকদের বেতন তাৎক্ষণিকভাবে এক স্কেল নামিয়ে দেওয়া হয়েছিল। বিচার বিভাগ রাষ্ট্রের একটি আলাদা অঙ্গ হলেও বিচারকদের বাংলাদেশ সিভিল সার্ভিসের একই ক্যাডারের অন্তর্ভূক্ত রাখা হয়েছিল। এছাড়াও সংবিধান অনুযায়ী দেশ পরিচালিত হবে ও রাষ্ট্র বিচার বিভাগের স্বাধীনতা ও পৃথককরণ বাস্তবায়ন করবে--এটা নিশ্চিত করার জন্যই ওই মামলা করেছিলাম। মাসদার হোসেন বলেন, আমি অধীর আগ্রহে বিচার বিভাগ পৃথককরণ বাস্তবায়নের দিনটির জন্য অপেক্ষার প্রহর গুণছিলাম। আমার আশা ছিল মানুষ যেন কমখরচে ন্যায়বিচার পায়। সে বিষয়টি এখন নিশ্চিত হবে। মানুষ দ্রুত ন্যায়বিচার পাবে। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ শুরু করুক এটাই আমার কামনা। নির্বাহী বিভাগীয় ম্যাজিস্ট্রেটদের সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা দিয়ে ২৯ অক্টোবর যে অধ্যাদেশ জারি করা হয়েছে তা সংবিধান ও বিচার বিভাগ পৃথককরণের সঙ্গে পরিপ