২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেবপ্রিয় ভট্টাচার্যের জেনেভায় নিয়োগ বাতিল করতে উকিল নোটিশ

জেনেভায় জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নিয়োগ বাতিল করতে সরকারকে উকিল নোটিশ পাঠিয়েছেন একজন আইনজীবী। নোটিশে ২৯ অক্টোবরের মধ্যে এ নিয়োগ বাতিল করতে বলা হয়। বৃহষ্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ রুহুল আমিন ভুইঞা ড. দেবপ্রিয়ের নিয়োগকে সম্পূর্ণ অবৈধ ও সরকারি বিধির পরিপন্থি দাবি করে প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র সচিব ও সংস্থাপন সচিবের বরাবরে উকিল নোটিশ পাঠান। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুিক্ত বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর পিএইচডি রিসার্স ফেলো মোস্তফা মিনহাজের পক্ষে অ্যাডভোকেট মোঃ রুহুল আমিন এই উকিল নোটিশ পাঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2007, 05:42 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - জেনেভায় জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে ড. দেবপ্রিয় ভট্টাাচার্যের নিয়োগ বাতিল করতে সরকারকে উকিল নোটিশ পাঠিয়েছেন একজন আইনজীবী। নোটিশে ২৯ অক্টোবরের মধ্যে এ নিয়োগ বাতিল করতে বলা হয়। বৃহষ্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ রুহুল আমিন ভুইঞা ড. দেবপ্রিয়ের নিয়োগকে সম্পূর্ণ অবৈধ ও সরকারি বিধির পরিপন্থি দাবি করে প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র সচিব ও সংস্থাপন সচিবের বরাবরে উকিল নোটিশ পাঠান। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুিক্ত বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর পিএইচডি রিসার্স ফেলো মোস্তফা মিনহাজের পক্ষে অ্যাডভোকেট মোঃ রুহুল আমিন এই উকিল নোটিশ পাঠান। নোটিশে বলা হয়, ১৯৭৬ সালের বাংলাদেশ পাবলিক সার্ভিস অধ্যাদেশের ৩ ধারার ১ ও ৪ উপধারা অনুযায়ী কোনো বিদেশী নাগরিকের সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়েছেন বা বিবাহের প্রতিশ্র"তি দিয়েছেন এমন কোনো ব্যক্তি কুটনৈতিক সার্ভিসে নিয়োজিত হতে পারেন না। অ্যাডভোকেট রুহুল আমিন ভুইয়া দাবি করেছেন দেবপ্রিয় ভট্টাচার্যের স্ত্রী রাশিয়ার নাগরিক। স