২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সা কা চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে

দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। সংশ্লিষ্ট বিচারক ছুটিতে থাকায় আগামী ২৪ অক্টোবর শুনানির নতুন দিন ধার্য করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2007, 03:16 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। সংশ্লিষ্ট বিচারক ছুটিতে থাকায় আগামী ২৪ অক্টোবর শুনানির নতুন দিন ধার্য করা হয়েছে। সম্পত্তির তথ্য গোপন ও জানা আয়ের উৎস বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগে গত ১৩ জুন সা কা চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেন কমিশনের সহকারী পরিচালক আকতার হামিদ ভূঁইয়া। মামলার অভিযোগে বলা হয়েছে, সা কা চৌধুরী অবৈধভাবে ৯ কোটি ৪৫ লাখ ৫২ হাজার ৬'শ ৩২ টাকার সম্পত্তি অর্জন করেছেন। একই সঙ্গে ৯১ লাখ ৪২ হাজার টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/২১০৮ঘ.