২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী অক্টোবরের মধ্যে ভোটার তালিকা তৈরির কাজ শেষ হবে: সাখাওয়াত

আগামী ৪ নভেম্বর থেকে লক্ষ্মীপুরসহ ৬৪ জেলার ৭৬টি উপজেলায় ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু হবে এবং আগামী বছরের অক্টোবরের মধ্যে একাজ শেষ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2007, 08:32 AM

Updated : 26 Aug 2022, 08:47 PM

লক্ষ্মীপুর, অক্টোবর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আগামী ৪ নভেম্বর থেকে লক্ষ্মীপুরসহ ৬৪ জেলার ৭৬টি উপজেলায় ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু হবে এবং আগামী বছরের অক্টোবরের মধ্যে একাজ শেষ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। বুধবার সকালে লক্ষ্মীপুর জেলা শিল্পকলা একাডেমিতে ভোটার তালিকা তৈরির বিষয়ে সুধীজনের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা জানান। নির্বাচন কমিশনার বলেন, "আগামী ফেব্র"য়ারি থেকে মার্চ/এপ্রিলের মধ্যে নির্বাচন কমিশন মেয়াদ শেষ হয়ে যাওয়া স্থানীয় পরিষদগুলোর নির্বাচনগুলো শেষ করবে। এজন্য এসব এলাকায় আগে ভোটার তালিকা তৈরির কাজ চলছে।" নির্বাচনী রোডম্যাপের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, "নির্ধারিত সময়ে নির্বাচন হবে। তবে ছবিযুক্ত ভোটার তালিকা তৈরির কাজ আগে শেষ হলে আগই নির্বাচন হতে পারে।" তিনি আরো বলেন, নির্বাচনে কে অংশ নেবে, কে নেবেনা তা নির্বাচন কমিশনের দেখার বিষয় নয়। জেলার যৌথ বাহিনীর অধিনায়ক লে. কর্নেল অফিসার দেওয়ান আকবর আলী, পুলিশ সুপার রোকন উদ্দিন, ভারপ্রাপ্ত পৌর চেয়ারম্যান দেলোয়ার হোসেন, জেলা নির্বাচন অফিসার খোরশেদ আলম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস এসময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম /প্রতিনিধি/টিএইচ/জিএনএ/১৪০০ ঘ.