ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফের ডটকম)- ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের মুলজার এলাকায় রোববার সকালে একটি বাস খাদে পড়ে দুজন নিহত ও ১৫জন আহত হয়েছে। এছাড়া, নড়াইলে মোটর সাইকেল ও ভটভটির সংঘর্ষে মারা গেছে এক কলেজ ছাত্র।
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মুলজারে বাস দুর্ঘটনায় নিহত একজনের নাম মো. সেকেন্দার (৪৫)। আরেক নারীর পরিচয় জানা যায়নি। তার আনুমানিক বয়স ৩৫। আহতদেরকে জেলা সদর হাসপাতাল এবং ঢাকার বিভিন্ন হাসপালে পাঠানো হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া পাটুরিয়াগামী একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্্েরা-ব-০২-০৬২২) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে পানিতে ডুবে যায়। এতে ঘটনাস্থলেই ওই দুজন নিহত হয়।
ফায়ার সার্ভিসের ডুবুুরিরা নিমজ্জিত গাড়িটি উদ্ধার করেছে।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. লিটন আহম্মেদ বিডিনিউজ টুয়েন্টিফের ডটকমকে জানান, বাসটি উদ্ধার করা হয়েছে। ভেতরে আর কোনো লাশ পাওয়া যায়নি।
নড়াইল প্রতিনিধি জানান, নড়াইলের কালিয়া উপজেলায় রোববার বেলা ২টার দিকে মোটর সাইকেল ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে মোটার সাইকেল আরোহী আব্দুর রব (১৮) ঘটনাস্থলে মারা যায়।
আব্দুর রব যশোর ক্যান্টমেন্ট কলেজের ছাত্র। তার বাড়ি কালিয়া পৌরসভার ছোটকালিয়ার।
দুর্ঘটনায় ফয়সাল (১৬) নামে আরেক মোটর সাইকেল আরোহী আহত হয়। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফের ডটকম/প্রতিনিধি/পিসি/জিএনএ/এসএনডি/১৭০২ ঘ.
bdnews24