২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষোভ শুরু হলে রাতেই বেতন বোনাস দেওয়া শুরু

বেতন বোনাসের দাবিতে বৃহস্পতিবার রাতে মহাখালিতে এসআইএস নামের একটি গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ করে। প্রায় আড়াইশ শ্রমিকের এই বিক্ষোভ শুরু হলে মালিক পক্ষ আলোচনায় বসে এবং রাতেই শ্রমিকদের বেতন ও বোনাস দেওয়া শুরু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2007, 07:19 PM

Updated : 26 Aug 2022, 08:46 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বেতন বোনাসের দাবিতে বৃহস্পতিবার রাতে মহাখালিতে এসআইএস নামের একটি গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ করে। প্রায় আড়াইশ শ্রমিকের এই বিক্ষোভ শুরু হলে মালিক পক্ষ আলোচনায় বসে এবং রাতেই শ্রমিকদের বেতন ও বোনাস দেওয়া শুরু হয়। গুলশান থানার উপ-পরিদর্শক আফজাল হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গার্মেন্টেসের শ্রমিকরা সন্ধ্যা পর্যন্ত বেতন বোনাসের জন্য অপেক্ষা করে। কিন্তু না পেয়ে এক পর্যায়ে তারা রাস্তায় বের হয়ে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। রাত সাড়ে ১০টার দিকে দু'পক্ষের আলোচনার পর মালিক পক্ষ বেতন বোনাস দিতে সম্মত হলে শ্রমিকরা বিক্ষোভ বন্ধ করে। রাত ১১টার দিকে বেতন বোনাস দেওয়া শুরু হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএইচবি/০১০০ঘ.