২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় সাবেক সাংসদ হিরুর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

বরগুনা- ২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুর বিরুদ্ধে প্রকল্পের নামে ঘুষ গ্রহণ ও চাঁদাবাজির অভিযোগে মামলা করা হয়েছে। কালমেঘা ইউনিয়ন পরিষদের সদস্য খায়রুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার মামলাটি দায়ের করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2007, 04:47 PM

Updated : 26 Aug 2022, 08:45 PM

বরগুনা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বরগুনা- ২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুর বিরুদ্ধে প্রকল্পের নামে ঘুষ গ্রহণ ও চাঁদাবাজির অভিযোগে মামলা করা হয়েছে। কালমেঘা ইউনিয়ন পরিষদের সদস্য খায়রুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার মামলাটি দায়ের করেন। পাথরঘাটা ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মো. ফারুক আহম্মেদ মামলা গ্রহণ করে পাথরঘাটা থানাকে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। বাদী অভিযোগ করেন, ১৯৯৬ সালের ৬ ডিসেম্বর কালমেঘা খাল খনন প্রকল্পে ৬৭ টন চাল বরাদ্দ দেওয়া হয়। এজন্য ঘুষ বাবদ তখনকার সাংসদ গোলাম সারোয়ার হিরুকে এক লাখ ২০ হাজার টাকা দিতে হয়েছিল। এছাড়া হিরু আরও এক লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু ওই টাকা না দেওয়ায় প্রকল্পের বরাদ্দ করা সব চালের সব টাকা সরকারকে ফেরত দিতে হয়েছে। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল আমিন মামলা হওয়ার কথা স্বীকার করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/২২৫০ ঘ.