২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দর চ্যানেলে ফিটনেস ছাড়াই চলছে কার্গো জাহাজ

যথাযথ ফিটনেস নেই; অথচ সে সনদ নিয়েই চট্টগ্রাম বন্দর চ্যানেলে চলাচল করছে কিছু কার্গো জাহাজ। অভ্যন্তরীণ রুটেও চলাচল করছে এ ধরনের অসংখ্য মালবাহী নৌযান। স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2007, 08:41 AM

Updated : 26 Aug 2022, 08:45 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বন্দর চ্যানেলে চলাচলকারী কার্গো জাহাজ এমভি শারমিন সাগর। গত ৩১ আগস্ট ঢাকায় অবস্থান দেখিয়ে কার্গোটির ফিটনেস ও সার্ভে সংক্রান্ত প্রাথমিক সনদ দেয় সমুদ্র পরিবহন অধিদপ্তর। অথচ ২৫ আগস্ট থেকেই জাহাজটি চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসের কাজ করছিল বলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরা পড়ে। এ রকম সনদ নিয়েই চট্টগ্রাম বন্দর চ্যানেলে চলাচল করছে বেশ কিছু কার্গো জাহাজ। অভ্যন্তরীণ রুটেও চলাচল করছে এ ধরনের অসংখ্য মালবাহী নৌযান। নৌ বাণিজ্য অধিদপ্তর এবং সমুদ্র পরিবহন অধিদপ্তরের কর্মকর্তাদের অনিয়ম ও দুর্নীতির সুযোগে চলাচলের অযোগ্য এসব নৌযান সার্ভে ও ফিটনেস সনদ পেয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। বন্দর ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মেসার্স শ্যামাইল শিপিংলাইন্স এর মালিকানাধীন 'এমভি শারমিন সাগর' এর ক্ষেত্রে দেখা যায়, গত ৩১ আগস্ট ঢাকায় অবস্থান দেখিয়ে এর সার্ভে সনদ দেয় সমুদ্র পরিবহন অধিদপ্তরের ঢাকার প্রকৌশলী ও শিপ সার্ভেয়ার। অথচ গত ২৫ আগস্ট থেকে এটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাসের কাজ করছিল বলে বন্দর ম্যাজিস্ট্রেটের জিজ্ঞাসাবাদে জাহাজের মালিক মোহাম্মদ গিয়াস উদ্দিন এবং জাহাজ মাস্টার মোহাম্মদ আরশাদ আলী স্বীকার করেন। বন্দর ম্যাজিস্ট্রেট জাহাজটির সার্ভে সনদ বাতিল করে দায়ী কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য সমুদ্র পরিবহন অধিদপ্তরকে নির্দেশ দেন। একইসঙ্গে মারাত্মক ত্র"টিপূর্ণ এ জাহাজটিকে ডকইয়ার্ডে তুলে মেরামতের জন্যও মালিককে নির্দেশ দেয়া হয়েছে বলে মুনীর চৌধুরী জানান। বন্দর ও অধিদপ্তর সূত্র জানায়, সরেজমিন পরিদর্শন না করেই এসব জাহাজের সার্ভে ও ফিটনেস সনদ দিচ্ছে নৌ বাণিজ্য ও সমুদ্র পরিবহন অধিদপ্তরের এক শ্রেণির কর্মকর্তা এবং সার্ভেয়ার। অভিযোগ রয়েছে, অভ্যন্তরীণ জাহাজ চলাচল আইন অমান্য করে সার্ভের সময় জাহাজের কাঠামো, বয়লার, ইঞ্জিন এবং অন্যান্য যন্ত্রপাতি এবং জাহাজের মাস্টার, ইঞ্জিন ড্রাইভার ও অন্যান্য নাবিকদের উপযুক্ত দক্ষতা ও যোগ্যতা ইত্যাদি সরেজমিন পরীক্ষা নিরীক্ষা না করে ঢাকায় বসে এসব সার্ভে ও ফিটনেস সনদ দেয়া হচ্ছে। বন্দর সূত্র জানায়, সারা বছর বন্দর চ্যানেলে এবং বন্দরে চলাচলকারী প্রায় পাঁচশ ছোট আকারের কার্গো জাহাজের মধ্যে শতাধিক জাহাজের ফিটনেস নেই। ভ্রাম্যমাণ আদালত গত ৮ মাসে বন্দর চ্যানেলে চলাচলকারি ত্র"টিপূর্ণ ৩০টি জাহাজের সনদ বাতিল করে সেগুলোকে পুনরায় সমুদ্রে চলাচল উপযোগী করার জন্য ডকইয়ার্ডে পাঠায়। সনদ দেয়ার ক্ষেত্রে কিছু কিছু কর্মকর্তা অয়িম ও দুর্নীতি করছে বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর কাছে স্বীকার করেন সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক ক্যাপ্টেন একেএম শফিকউল