চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - র্যাব ও বিডিআরের পৃথক অভিযানে শুক্রবার রাতে ভারতীয় পণ্যসহ দুজন গ্রেপ্তার হয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার চরবাগডাঙ্গাঁ ইউনিয়নের হাকিমপুর গ্রামের রশিদ উদ্দিনের ছেলে মজিবুর রহমান (৩২) ও সুন্দরপুর ইউনিয়নের বাগচর গ্রামের নজরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (২৫)।
সদর থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাউল হক জানান, বিডিআরের হাকিমপুর ফাঁড়ির টহল দল শুক্রবার রাতে ভারত থেকে ৪৯ কেজি জিরা ও ৮ হাজার ২০০টি ঘড়ির ব্যাটারি নিয়ে আসার সময় মজিবুর রহমানকে গ্রেপ্তার করে। এদিকে বাগচর গ্রামে পাগলা নদীর তীরে সোনারপাড়া খোয়াঘাটে ৪০ বোতল ফেনসিডিলসহ মজিবুর রহমানকে গ্রেপ্তার করে র্যাব-৫ এর একটি দল।
গ্রেপ্তারকৃতদের সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে এএসআই রেজাউল জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৩৫ ঘ.
bdnews24